পোস্টাল ব্যালট গ্রহণ ও গণনায় নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালট গ্রহণ, সংরক্ষণ ও গণনা পদ্ধতি নিয়ে নির্বাচন কমিশনের জারি করা বিশেষ পরিপত্রের বিস্তারিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালট গ্রহণ, সংরক্ষণ ও গণনা পদ্ধতি নিয়ে নির্বাচন কমিশনের জারি করা বিশেষ পরিপত্রের বিস্তারিত।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি দল দেশে ধর্মকে ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, ওই দল ভোটারদের কাছে প্রচার করছে তাদেরকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। অর্থাৎ তারা এখন বেহেশতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে।
আইনগত, নৈতিক ও আন্তর্জাতিকভাবে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের প্রচারণা বৈধ বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ।
দীর্ঘদিনের সীমাবদ্ধতার পর এবার প্রবাসীদের মধ্যে নির্বাচনী উদ্দীপনা চোখে পড়ার মতো। আওয়ামী লীগ আমলের নির্বাচনে অনেক প্রবাসী দেশে এসে ভোটে অংশ নেওয়ার সুযোগ পাননি। কারও বিরুদ্ধে হুলিয়া থাকায়, কেউ দেশে ফিরলেও গ্রেপ্তারের আশঙ্কায় নিরাপদে থাকা সম্ভব হয়নি। অনেকে ঝুঁকি নিয়েও ফিরে আসেন, কিন্তু হয়রানি ও ভয়ঙ্কর পরিস্থিতির কারণে আবার দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। সেই কষ্টকর সময় পেছনে ফেলে এবার জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ভোট উৎসবের চিত্র ফুটে উঠেছে। ইতিমধ্যেই হাজার হাজার প্রবাসী দেশে ফিরে নির্বাচনী কার্যক্রমে যুক্ত হয়েছেন, যা সিলেটের ভোট মাঠে নতুন প্রাণ সঞ্চার করেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের ট্রাক প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য এডভোকেট জাহিদুর রহমান বলেছেন, আমি কাউকে জান্নাতের টিকিট দিতে পারবো না, আবার কোন কার্ডও দিতে পারবো না। আমি এমন কোন প্রতিশ্রুতি কখনোই দিবো না, যেটা বাস্তবায়ন করা কখনো সম্ভব নয়। আমি যা করতে পারবো সেটি হচ্ছে, আমি জনগনের প্রকৃত প্রতিনিধি হবো।
প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। সারাদেশে ২৯৮টি নির্বাচনী এলাকায় মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী চূড়ান্তভাবে ভোটের লড়াইয়ে নেমেছেন।
সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির শাহজালাল উপশহর থেকে প্রচারণা শুরু করেছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছেন সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী ও দলের ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।