বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী করতে দুই দেশ একযোগে কাজ করবে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং নতুন খাতে বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশ একযোগে কাজ করবে। নতুন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে বলেও জানান তিনি।