জাতীয় সংসদ নির্বাচন

হোম / নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

নির্বাচিত হলে প্রতিটি মানুষের হক বুঝিয়ে দেব : মাওলানা হাবিব

নির্বাচিত হলে প্রতিটি মানুষের হক বুঝিয়ে দেব : মাওলানা হাবিব

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমির ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘আমরা আল্লাহর ঘর থেকে নামাজ পড়ে বের হয়েছি। ইসলাম আমাদের শিখিয়েছে যেখানেই অন্যায়, সেখানেই প্রতিবাদ করতে; আর যেখানেই মানুষের সেবা, সেখানেই এগিয়ে যেতে। আমরা আপনাদের খেদমত করার জন্যেই এসেছি। আপনারা যদি আমাদেরকে সেই সুযোগ দেন, তাহলে আমাদের সর্বোচ্চ দিয়ে খেদমতের চেষ্টা করবো। সমাজের প্রতিটি মানুষের হক তাদের বুঝিয়ে দেব, ইনশাআল্লাহ। কারও প্রতি জুলুম করা হবে না।’

৮ মার্চ ২০২৬

প্রচার গাড়ি ভাঙচুর ‘নতুন রাজনৈতিক চিন্তা ধ্বংসের শামিল’ : শিশির মনির

প্রচার গাড়ি ভাঙচুর ‘নতুন রাজনৈতিক চিন্তা ধ্বংসের শামিল’ : শিশির মনির

সুনামগঞ্জের দিরাইয়ে একটি প্রচার গাড়ি ভাঙচুরের ঘটনাকে নতুন রাজনৈতিক ধারার ওপর আঘাত হিসেবে দেখছেন শিশির মনির। তাঁর ভাষায়, রাজনীতিতে নতুনত্ব ও সৃজনশীলতা ফিরিয়ে আনা না গেলে জনগণ আবারও মুখ থুবড়ে পড়বে এবং পুরনো খিস্তিখেউড়ের রাজনীতি দিয়ে মানুষের আস্থা অর্জন সম্ভব নয়।

৮ মার্চ ২০২৬

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির সব বলয় একাট্টা

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির সব বলয় একাট্টা

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীকে জয়ী করতে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন দলটির সব বলয়ের নেতাকর্মীরা। রাজনীতির ময়দানে এমন দৃশ্যপটে বিএনপির তৃণমূলে বিরাজ করছে উচ্ছ্বাস-উদ্দীপনা।

৮ মার্চ ২০২৬

‘ধানের শীষ জয়ী হলে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে’

‘ধানের শীষ জয়ী হলে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘ধানের শীষের বিজয় নিশ্চিত হলে বিশ্বনাথ ও ওসমানীনগর এই দুই উপজেলায় এম. ইলিয়াস আলীর হাতে শুরু হওয়া উন্নয়নের ধারাবাহিকতা নতুন করে আরও বেগবান করা হবে। তার স্বপ্ন ছিল বৈষম্যহীন উন্নয়ন, যেখানে গ্রাম ও শহর, ধনী ও গরিব—সবার জন্য সমান সুযোগ থাকবে। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।’

৮ মার্চ ২০২৬

হবিগঞ্জে এনসিপি’র জেলা কমিটি থেকে ১৩ নেতার পদত্যাগ

হবিগঞ্জে এনসিপি’র জেলা কমিটি থেকে ১৩ নেতার পদত্যাগ

হবিগঞ্জ জেলা এনসিপি থেকে পদত্যাগ করেছেন জুলাই যোদ্ধা পলাশ মাহমুদসহ আহবায়ক কমিটির ১৩ নেতা। বুধবার (২৮ জানুয়ারি) রাত ১১ টার দিকে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় দলের একাংশের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।

৮ মার্চ ২০২৬

হাসিনাকে যেভাবে বিদায় করেছি, সেভাবেই আপনাদের সঙ্গেও ডিল করব : সাদিক কায়েম

হাসিনাকে যেভাবে বিদায় করেছি, সেভাবেই আপনাদের সঙ্গেও ডিল করব : সাদিক কায়েম

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, আপনারা কি সেই হাসিনা হতে চান? তাহলে বলে দিন। তাহলে আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি, যেভাবে লাথি দিয়ে ভারতে পাঠিয়েছি, ঠিক সেভাবেই আপনাদের সঙ্গেও ডিল করব।

৮ মার্চ ২০২৬

সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে : শাবিপ্রবির ভিসি

সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে : শাবিপ্রবির ভিসি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী হ্যাঁ ভোটের পক্ষে গণজমায়েত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেছেন, সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে।

৮ মার্চ ২০২৬

পর্যটনের শহরের আশেপাশে পর্যটনের কোনো চিহ্ন নেই : প্রীতম দাস

পর্যটনের শহরের আশেপাশে পর্যটনের কোনো চিহ্ন নেই : প্রীতম দাস

মৌলভীবাজার-৪ আসনের এনসিপির চূড়ান্ত প্রার্থী প্রীতম দাশ বলেছেন,এই শহরের আশেপাশে পর্যটনের কোনো চিহ্ন নেই। পর্যটনের নামে যেসব এলাকা পরিচিত, সেখানেও সাধারণ মানুষের জীবনযাত্রা এবং নাগরিক সুবিধার কোনো নিশ্চয়তা নেই। রাস্তা, বাজার ও জনসাধারণের প্রয়োজনীয় স্থাপনার দিকে পর্যাপ্ত নজর দেওয়া হয় না। তাই এই অঞ্চলের উন্নয়ন এখনো অসম্পূর্ণ।

৮ মার্চ ২০২৬
Showing ১৮১ to ১৯২ of ৪৬১ results