সিলেট-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন এনসিপির এহতেশাম
সিলেট-১ আসনে প্রার্থীতা ফিরে পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এহতেশামুল হক। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপীল শুনানি শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এহতেশামুল হক নিজেই সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।