পোস্টাল ভোট : ৪ লাখ ৩২ হাজার প্রবাসীর ভোটদান সম্পন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬-এ যুক্তরাষ্ট্র সরকার কোনো দলের পক্ষ নেবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর এই চার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-১ সংসদীয় আসনটি আয়তনের দিক থেকে জেলার সবচেয়ে বড়। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৯০ হাজার ৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৯ হাজার ১৪১ জন, নারী ভোটার ২ লাখ ৪০ হাজার ৯১৫ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৬ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৬৮টি।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘প্রতি বছর বাংলাদেশ থেকে শত শত টন কৃষিপণ্য বিদেশে রফতানি হয়। রপ্তানিকারকদের মধ্যে সিংহভাগই সিলেটের ব্যবসায়ী। কিন্তু এক্ষেত্রে রয়েছে নানা প্রতিবন্ধকতা। প্যাকিং হাউস না থাকা, কুলিং সিস্টেমের অভাবসহ নানান কারণে এখানকার ব্যবসায়ীরা রপ্তানির সম্ভাবনা পুরোটা কাজে লাগাতে পারছেন না। এই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে সিলেটকে দেশের মধ্যে রফতানির হাব (কেন্দ্র) হিসেবে গড়ে তুলতে চাই।’
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সিলেট আসছেন আজ বুধবার (২৮ জানুয়ারি)।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সিলেট বিভাগের প্রার্থীরা। গত ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু হওয়ার পর প্রতিদিনই নগরী ও গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা, আলোচনা সভা ও সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিচ্ছেন তারা।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, পরিবর্তনের পক্ষে দেশে এখন গণজোয়ার সৃষ্টি হয়েছে। ১১ দলের ঐক্যের পক্ষে সুস্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ক্ষমতার পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ।