আজ সিলেটে আসছেন পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিপি-জিএস
গণভোটে ‘হ্যাঁ' এর পক্ষে প্রচারণায় আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সিলেট আসছেন ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর ভিপি-জিএস।
গণভোটে ‘হ্যাঁ' এর পক্ষে প্রচারণায় আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সিলেট আসছেন ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর ভিপি-জিএস।
হবিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি রেজা বলেছেন, আমি রাজনীতিতে কখনোই ছিলাম না। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, ‘আপনার কি ব্যাকগ্রাউন্ড? কখনো ছাত্ররাজনীতিতে ছিলেন কি না?’ আমি কোনো রাজনীতিতে কখনোই সম্পৃক্ত ছিলাম না। তবে এক ধরনের রাজনীতি আছে, সেটা হল আমার পরিবারের রাজনীতিতে আমি প্রধান, আমি প্রধানমন্ত্রী, আমি অপোজিশন, আমি অন্য কোন নেতৃত্বে নেই।
প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ নির্বাচনী এলাকা। এ এলাকার রাজনীতি ও ভোটের মাঠে বড় ভূমিকা থাকে প্রবাসীদের। নির্বাচন আসলে কেউ আসেন প্রার্থী হতে, আবার কেউ আসেন প্রার্থীর পক্ষে কাজ করতে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও চোখে পড়ছে প্রবাসীদের তৎপরতা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে নির্বাচনী আমেজ জমে উঠেছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত পথসভা, বাজার বৈঠক, গণসংযোগ ও আনুষ্ঠানিক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
‘আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, রাজনীতি করি মানুষের অধিকার ফিরিয়ে দিতে’—এই প্রত্যয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে বানিয়াচং–আজমিরীগঞ্জকে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় একটি আধুনিক ও মানবিক জনপদে রূপান্তরের অঙ্গীকার করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবু মনসুর ডা. সাখাওয়াত হাসান জীবন।
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার সাংবাদিকদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, অর্থ দিতে সক্ষম এমন ব্যক্তি বা পক্ষের সংবাদই গণমাধ্যমে বেশি গুরুত্ব পায়, আর যোগ্যতা ও জনসমর্থন থাকা সত্ত্বেও অনেকের সংবাদ নিয়মিতভাবে উপেক্ষিত হচ্ছে।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনকে কেন্দ্র করে নাটকীয় পরিস্থিতির পর সুনামগঞ্জ-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নিয়ে তৈরি হওয়া জট খুলেছে বলে দাবি করেছেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও আসনটির প্রার্থী তোফায়েল আহমেদ। বুধবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনী এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে আসনটি ১০ দলীয় জোটের পক্ষে উন্মুক্ত রাখা হয়েছে।
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপি জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক ব্যতিক্রমধর্মী উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। কানাইঘাটের সড়কের বাজারে খেজুর গাছ প্রতীকের সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি নির্বাচিত হলে এলাকার চেহারা বদলে দেওয়ার ঘোষণা দেন।