সীমান্তে জ্বালানি তেল পাচার ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার
সীমান্তবর্তী এলাকা দিয়ে জ্বালানি তেল পাচারের সম্ভাবনা রোধে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তজুড়ে নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করেছে।
সীমান্তবর্তী এলাকা দিয়ে জ্বালানি তেল পাচারের সম্ভাবনা রোধে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তজুড়ে নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করেছে।
সিলেট মহানগরের এয়ারপোর্ট থানার একটি ছিনতাই মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের গুহরোড এলাকায় সংঘটিত চুরির ঘটনার ১৫ দিন পার হলেও এখনো উদ্ধার হয়নি প্রায় ৩২ লাখ টাকার নগদ অর্থ ও স্বর্ণালংকার। এতে ক্ষতিগ্রস্ত পরিবারসহ স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। দ্রুত চোর শনাক্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সিলেট নগরীতে মাত্র নয়দিনের ব্যবধানে একই কায়দায় দুইটি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। দুটি ঘটনাই ঘটেছে আবাসিক এলাকায় বাসাবাড়ির সিসিটিভি ক্যামেরার সামনে। পরে সেই ফুটেজ ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে আটকে রেখে মারধরের ঘটনায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন এর বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী দেলোয়ার হোসেন (৪২) ডাচ বাংলা এজেন্ট ব্যাংক বাদাঘাট শাখার স্বত্বাধিকারী।
সিলেটের জকিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিলেট নগরীতে কলেজে যাওয়ার পথে এক নারী শিক্ষার্থী ছিনতাইচেষ্টার শিকার হয়েছেন। মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত তাঁর মোবাইল ফোন, ব্যাগ ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে শিক্ষার্থীর প্রতিরোধ এবং আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে তারা ব্যর্থ হয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরের বোরো ধান শুকানোর জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।