লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আমরণ অনশনে যাওয়ার হুমকি সিপিবি প্রার্থীর
প্রশাসন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আাগামী ২৪ ঘন্টার মধ্যে নিশ্চিত না করলে আমরন অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন। তিনি অভিযোগ করেছেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তাঁর প্রচারণার বিলবোর্ড অপসারণ করা হলেও অন্য প্রার্থীদের ক্ষেত্রে একই বিধি প্রয়োগ করা হচ্ছে না।