লাইট জ্বালিয়ে শান্তিগঞ্জের কাওয়াজুরী জলমহালের অর্ধকোটি টাকার মাছ লুট
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কাওয়াজুরী জলমহালে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, আশপাশের আট গ্রামের কয়েক হাজার মানুষ একযোগে জলমহালে প্রবেশ করে ৬০ থেকে ৭০ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে গেছে।