সোমবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নগরীর যেসব এলাকায়
ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার ডাল কাটার কাজের জন্য সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিলেট নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার ডাল কাটার কাজের জন্য সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিলেট নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মাদকের বিরুদ্ধে প্রশাসনকে সাঁড়াশি অভিযানের নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের সংসদ সদস্য (এমপি) কামরুজ্জামান কামরুল।
চলতি বছরের গেল জানুয়ারি মাসে সিলেট বিভাগে মোট ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৬৩ জন আহত হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে এ মাসে এটিই দেশের সর্বনিম্ন সড়ক দুর্ঘটনার সংখ্যা।
মৌলভীবাজার প্রতিনিধি: বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল-এর জন্মদিন উপলক্ষে আজ রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) মৌলভীবাজারে পালিত হয়েছে বিপি দিবস। জেলা স্কাউটসের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সিলেট নগরীর সোবহানীঘাটে ইবনে সিনা হাসপাতালে অন্য রোগীর চিকিৎসাপত্র ব্যবহার করে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের দাবি ভুল অ্যানেসথেসিয়া প্রয়োগের কারণে রোগীর মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-জামালগঞ্জ) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, ‘যদি আমার ভালো চান আর দলকে ভালোবাসেন, তবে কে ভোট দিল, আর কে দিল না—এসব কথা কাউকে বলবেন না। দেশের সবচেয়ে অবহেলিত আসন এটি। এখানে হাওরের উন্নয়ন হয় না, ভালো যোগাযোগব্যবস্থা নেই। একটি ইউনিয়ন থেকে আরেকটি ইউনিয়নে যেতে গিয়ে মানুষকে নানা ভোগান্তি পোহাতে হয়। কথা দিচ্ছি, এসব সমস্যা সমাধানে সর্বোচ্চ কাজ করব। এ কাজে সবাই আমাকে সহযোগিতা করবেন।’
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা মুফতি আবুল হাসান এমপি বলেছেন, আমি মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়ে এখানে এসেছি। আমি মানুষকে বলেছি-উপজেলার কোন অফিসে দুর্নীতি হবেনা এবং সাধারণ মানুষকে হয়রানী করা হবেনা। আমি আপনাদের মাধ্যমে এসব বাস্তবায়ন করতে চাই।
হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেছেন, পৃথিবীতে অসংখ্য ভাষা থাকলেও বাংলা ভাষার মতো রক্তস্নাত ইতিহাস খুব কম ভাষারই রয়েছে। এই ভাষার প্রতিটি অক্ষরে মিশে আছে সালাম, বরকত, রফিক ও জব্বারের আত্মত্যাগ। তাঁদের তাজা রক্তে রঞ্জিত হয়ে বাংলার আকাশে যে সূর্য উদিত হয়েছিল, তা আজও আমাদের পথ দেখায়।