ফাগুয়া উৎসবে মাতোয়ারা মৌলভীবাজারের চা শ্রমিকরা
চা বাগানের শ্রমিকদের দারিদ্র্যক্লিষ্ট সংগ্রামমুখর জীবনে খুব বেশি আনন্দের উপলক্ষ নেই। এর মধ্যেও তারা প্রতিবছর দুটি উৎসবে দুঃখ-বেদনা ভুলে মাতোয়ারা হয়ে ওঠেন। এসবের একটি হলো দুর্গাপূজা, অন্যটি ফাগুয়া উৎসব।