জকিগঞ্জে শিশু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটের জকিগঞ্জে গোয়ালঘর থেকে চতুর্থ শ্রেণি পড়ুয়া এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ঝুমা আক্তার (১০) ওই গ্রামের হারুন মিয়ার মেয়ে।