ছাতকে মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১
সুনামগঞ্জের ছাতকে মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ছাতকের পুরান নোয়াপুর গ্রামের মসজিদের এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফজল মিয়া নামে একজন নিহত হন।