দিবস

জকিগঞ্জে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

জকিগঞ্জে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ‘হাত রেখে হাতে, উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

৮ মার্চ ২০২৬

সুনামগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে নারী সমাবেশ ও পিঠা উৎসব

সুনামগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে নারী সমাবেশ ও পিঠা উৎসব

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ হাওরের নারীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় লতিফা কমিউনিটি সেন্টারে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি বাংলাদেশ, অনচিত্র, বিন্দু, হাউস, প্রান-এর যৌথ্য উদ্যোগে নারী সমাবেশ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

৮ মার্চ ২০২৬

গোয়াইনঘাটে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

গোয়াইনঘাটে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ‘উন্নত খাদ্য ও উন্নত ভবিষ্যতের জন্য হাতে হাত’ এই প্রতিপাদ্যে সিলেটের গোয়াইনঘাটে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

৮ মার্চ ২০২৬

দিরাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

দিরাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সারাদেশের ন্যায় সুনামগঞ্জের দিরাইয়েও সোমবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। “সম্বত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়।

৮ মার্চ ২০২৬

প্রাকৃতিক দুর্যোগের ভয় থেকে মুক্ত রাখতে সচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই:ডিসি

প্রাকৃতিক দুর্যোগের ভয় থেকে মুক্ত রাখতে সচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই:ডিসি

সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম বলেছেন, ‘মানুষকে প্রাকৃতিক দুর্যোগের ভয় থেকে মুক্ত রাখতে সচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় সরকারি—বেসরকারি সমন্বিত উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। তাই আগাম সতর্কতা ব্যবস্থা, প্রশিক্ষণ, অবকাঠামোগত সক্ষমতা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।

৮ মার্চ ২০২৬

সিলেটে আজ থেকে শুরু প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি

সিলেটে আজ থেকে শুরু প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি

দেশের শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে আজ থেকে শুরু হলো মাসব্যাপী প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে বিনা মূল্যে এই টিকা দেওয়া হবে। জন্মসনদ না থাকলেও শিশুরা এই টিকার আওতায় আসবে।

৮ মার্চ ২০২৬
Showing ৬১ to ৭২ of ১১২ results