বিজয় দিবসে সিলেটের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ
মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল ১৬ ডিসেম্বর সিলেট জেলার সকল ব্যবসায়ী সংগঠন, বহুতল মার্কেট, বাজার ও বাণিজ্যিক ভবনে সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের কার্যালয় থেকে জারি করা এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।