রাজনৈতিক দল

হোম / রাজনীতি / রাজনৈতিক দল

যারা রোজাকে পূজার সঙ্গে তুলনা করে তারা সরাসরি ইসলামের শত্রু

যারা রোজাকে পূজার সঙ্গে তুলনা করে তারা সরাসরি ইসলামের শত্রু

সিলেটের গোয়াইনঘাটে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে আয়োজিত গণসমাবেশে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেছেন, যারা রোজাকে পূজার সঙ্গে তুলনা করে তারা সরাসরি ইসলামের শত্রু। তিনি বলেন, “আমরা গৌরবময় ইতিহাসের ধারক হয়ে রাজনীতিতে এসেছি। ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর দ্বীন কায়েম করাই আমাদের লক্ষ্য। কেউ কেউ ইসলামের নাম নিয়ে রাজনীতি করলেও নিজেদের স্বার্থে ইসলামকে ব্যবহার করছে। এসব সুযোগসন্ধানীদের জনগণকে প্রত্যাখ্যান করতে হবে।”

৮ মার্চ ২০২৬

আওয়ামী লীগ আমলে সিলেট ছিল বঞ্চিত, বৈষম্যের শিকার: ফয়সল চৌধুরী

আওয়ামী লীগ আমলে সিলেট ছিল বঞ্চিত, বৈষম্যের শিকার: ফয়সল চৌধুরী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, `আওয়ামী লীগের দুঃশাসনকালে সিলেটের উন্নয়ন হয়নি। সিলেটের রাস্তাঘাট বেহাল। সিলেট-ঢাকা মহাসড়ক চার লেন করার নামে বছরের পর বছর তারা তামাশা করে গেছে, আর টাকা লুট করেছে। ফলে এই মহাসড়ক এখন সিলেটবাসীর গলার কাঁটা। সিলেটের রেলপথও নাজেহাল৷ কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় এই পথে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সিলেটের অবকাঠামোগত উন্নয়ন যেমন হয়নি, তেমনি জনসাধারণের ভাগ্যেও লাগেনি উন্নতির ছোঁয়া। আওয়ামী লীগ আমলে সিলেট ছিল বঞ্চিত। তারা সিলেটের সাথে বেইমানি করেছে, বৈষম্য করেছে। এই বৈষম্য থেকে বেরিয়ে আসতে আগামী নির্বাচনে সিলেটের প্রতিটি আসনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।'

৮ মার্চ ২০২৬

৩১ দফা বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের মডেল: ফয়সল চৌধুরী

৩১ দফা বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের মডেল: ফয়সল চৌধুরী

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘তারেক রহমান ঘোষিত ৩১ দফা হচ্ছে বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের একটি মডেল। এই মডেলের মূল লক্ষ্য হলো গণতন্ত্রের সুরক্ষা, শিক্ষা ব্যবস্থার সংস্কার, স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, মানবাধিকারের সংরক্ষণ, দুর্নীতি প্রতিরোধ, কৃষির টেকসই উন্নয়ন এবং একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠন করা।

৮ মার্চ ২০২৬

সিলেট সীমান্তে গুম-খুন নিয়ে ডকুমেন্টারির শুটিংয়ে সালাহউদ্দিন আহমেদ

সিলেট সীমান্তে গুম-খুন নিয়ে ডকুমেন্টারির শুটিংয়ে সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সিলেটের তামাবিল সীমান্তে সরকারের গঠিত গুম-খুন কমিশনের একটি ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নিয়েছেন

৮ মার্চ ২০২৬

রক্তের ঋণ পরিশোধের জন্য জাতি পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করবে না: এহসানুল মাহবুব জুবায়ের

রক্তের ঋণ পরিশোধের জন্য জাতি পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করবে না: এহসানুল মাহবুব জুবায়ের

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, `চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান স্বাধীনতার পর জাতির জন্য সর্বোচ্চ অর্জন। এই অর্জনের জন্য ২ হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছেন ও ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। এই রক্তের ঋণ পরিশোধের জন্য জাতি পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করবে না। আগামী বছরের ফেব্রুয়ারীতেই জাতীয় নির্বাচন হবে। এর আগে জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে। এই দাবী শুধু জামায়াতের নয়, দেশপ্রেমিক জনতার। তাই অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

৮ মার্চ ২০২৬

বিএনপি একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করছে: খন্দকার মুক্তাদির

বিএনপি একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করছে: খন্দকার মুক্তাদির

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, `বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র পুনর্গঠনের যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তা আজ জনগণের মুক্তির রূপরেখা হয়ে উঠেছে। এই দফাগুলোর মাধ্যমে বিএনপি শুধু একটি সরকার পরিবর্তন নয়, বরং একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার করছে।

৮ মার্চ ২০২৬
Showing ১৪৫ to ১৫৬ of ২৮৯ results