সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ বিএনপি মহাসচিবের
দলীয় মনোনয়ন নয়, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দলকে আরও সংগঠিত করার নির্দেশ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৯ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক শেষে এমন বার্তা দেওয়া হয়েছে।