দুই দিনের সফরে শুক্রবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দুই দিনের সফরে শুক্রবার সিলেটে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। সফরকালে তিনি সরকারি ও দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।