সিলেটে বসে তিন মন্ত্রীর তিন সিদ্ধান্ত
সিলেট নগরের সার্কিট হাউজে এক বৈঠকে বসে বাণিজ্য, পানি সম্পদ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তিন মন্ত্রী নিজ নিজ খাতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও অগ্রাধিকারের কথা জানিয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাঁরা এসব কথা বলেন। বৈঠকে সিলেটের সার্বিক উন্নয়ন, বাজার পরিস্থিতি, নদীভাঙন ও প্রবাসী শ্রমবাজার এসব বিষয়ে আলোচনা হয়।