post_top_ad

বানিয়াচং মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

হবিগঞ্জের বানিয়াচং মডেল প্রেসক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৭ মার্চ) গ্যানিংগঞ্জ বাজারস্থ মডেল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দাল মিয়ার সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মুকিত সালেহ, উপজেলা যুবদলের আহ্বায়ক সালাহ উদ্দিন ফারুক, সদস্য সচিব মো. নাজমুল হোসেন এবং বানিয়াচং ক্রিকেট ক্লাবের সভাপতি ইকবাল হোসেন খান মনি।

 

প্রধান অতিথির বক্তব্যে মুজিবুল হোসেন মারুফ বলেন, “সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। সমাজে ঘটে যাওয়া বাস্তব চিত্র আমরা সংবাদপত্রের মাধ্যমে জানতে পারি। এ ক্ষেত্রে বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন, যা সত্যিই প্রশংসনীয়।

 

পবিত্র রমজানের তাৎপর্য ও গুরুত্বের ওপর আলোচনা করেন মুফতি সাব্বির আহমদ শিবলী নোমানী। তিনি রমজানের শিক্ষা, আত্মসংযম ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে বলেন, এই মাস মানুষকে আত্মশুদ্ধি ও আল্লাহভীতির শিক্ষা দেয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন আহমদ খান, ফায়ার সার্ভিস কর্মকর্তা রিয়াজ আহমদ, বানিয়াচং ইসলামী নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, বানিয়াচং প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, সবুজ সিলেট প্রতিনিধি কাউছার আহমদ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন আল হাদী, খেলাফত মজলিস নেতা মাওলানা আবুল আহমদ, হাফেজ জহির উদ্দিন সোহেল, রিপন আহমেদ, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন, দফতর সম্পাদক আনসার আলী, নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, নাসির উদ্দিন, মোবাশ্বির আহমদ, ইমরান চৌধুরী, মিজানুর রহমান, আব্দুল্লাহ এবং সংবাদপত্র এজেন্ট মোস্তাকিম আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

post_bottom_ad