আরিফের বিরুদ্ধে ভোটকেন্দ্রে প্রভাব সৃষ্টির অভিযোগ জামায়াতের
সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে পর্দাশীল নারীদের অবমাননা ও ভোটকেন্দ্রে প্রভাব সৃষ্টির অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী।
সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে পর্দাশীল নারীদের অবমাননা ও ভোটকেন্দ্রে প্রভাব সৃষ্টির অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী।
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। ভোটগ্রহণের লক্ষ্যে বুধবার (১১ ফেব্রয়ারি) সকাল থেকে সিলেটের ছয়টি আসনের ১ হাজার ১৬টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।
সিলেট নগরের সুবহানীঘাট এলাকার মৌবন আবাসিক এলাকার একটি বাসা থেকে সংঘর্ষে ব্যবহারের উপযোগী বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
মৌলভীবাজার-১ আসনের জামায়াতের প্রার্থী আমিনুল ইসলামের বড় ভাই ব্যবসায়ী আতিকুল ইসলাম ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমানের উপর বিএনপি প্রার্থী নাসির উদ্দিন মিঠু বাহিনীর অতর্কৃত হামলা চালানোর অভিযোগ উঠেছে।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি আসনেই ভোটের সমীকরণ ক্রমেই জটিল হয়ে উঠছে। প্রধান দুই জোটের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাস্তবতা বলছে এই নির্বাচনে দৃশ্যমান লড়াইয়ের পাশাপাশি বড় ভূমিকা রাখতে পারে ‘নীরব ভোট’। বিদ্রোহী প্রার্থী, জোটের সমঝোতা, সংখ্যালঘু ভোট, চা–শ্রমিক এবং অরাজনৈতিক সংগঠন আঞ্জুমানে আল ইসলাহর অবস্থান সব মিলিয়ে জয়–পরাজয়ের অঙ্ক বদলে যাচ্ছে প্রায় প্রতিটি আসনে।
সিলেটে দুপুর থেকেই নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। সিলেট এক আসনের ভোট সরঞ্জাম সরকারি মহিলা কলেজ কেন্দ্র এবং সদর উপজেলা কেন্দ্র থেকে বিতরণ করা হয়েছে। এছাড়া বাকি কেন্দ্রে সরঞ্জাম স্ব স্ব উপজেলা কার্যালয় থেকে বিতরণ করা হচ্ছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ ও সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নাম নিতে ভুলছেন না প্রার্থীরা। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে বারবার প্রার্থীদের মুখে উচ্চারিত হচ্ছে এ দুই রাজনীতিবিদের নাম।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ বলেছেন, দেশের ২৯৯টি আসনে ব্যালট পেপার পৌঁছে যাবার মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।