ভোট দিলেন আরিফুল হক চৌধুরী, সুষ্ঠ নির্বাচনের আশা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সিলেট-৪ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী আরিফুল হক চৌধুরী ভোট দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সিলেট-৪ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী আরিফুল হক চৌধুরী ভোট দিয়েছেন।
সুনামগঞ্জের ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৫০ হাজার। বিএনপি ও জামায়াতসহ ৫টি আসনে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দিনের শেষে ৫০ থেকে ৬০ শতাংশের বেশি ভোট পড়তে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক। তবে সামগ্রিক ভোটের হার এখনই নির্দিষ্ট করে বলা কঠিন বলে মন্তব্য করেন তিনি।
জীবনে অনেকবার ভোট দিয়েছি। এবারও এলাম। এইটা হয়তো জীবনের শেষ ভোট হতে পারে। যদি বেঁচে থাকি, তাহলে আবার ভোট দেব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় সিলেটের সবকটি ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। এতে অনেক স্থানে ভোট শুরুর আগেই কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেলেও কিছু কিছু কেন্দ্র ছিল প্রায় ফাঁকা। কোথাও আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বেড়েছে। তবে এখন পর্যন্ত কোথাও থেকে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
সিলেট নগরীর শারদা হল কেন্দ্রে ভোট দিয়েছেন সিলেট-১ সিলেট-১ (সিলেট সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
সিলেট-১ আসনের সারদা হল ভোটকেন্দ্রে সকাল থেকেই নারী ভোটারদের ভিড় দেখা যায়। অনেকে লাইনে দাঁড়িয়ে ধৈর্য সহকারে ভোট দেওয়ার অপেক্ষা করেন। একই অবস্থা পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা কেন্দ্রেও।
সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে গতরাতে ‘জালভোট’ দেওয়াকে কেন্দ্র করে ১১-দলীয় জোট ও বিএনপি সমর্থকদের মধ্যে উত্তেজনা ও মারধরের ঘটনায় প্রিজাইডিং অফিসারকে পরিবর্তন করা হয়েছে।