ফটকে বসে কর্মকর্তা–কর্মচারীদের উপস্থিতি তদারকি সিসিকের প্রশাসকের
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব গ্রহণের পরদিনই কর্মকর্তা–কর্মচারীদের সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সরাসরি উদ্যোগ নেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে তিনি নগর ভবনের প্রধান ফটকে চেয়ার পেতে বসে বিভিন্ন শাখার কর্মকর্তা–কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন।