দুই মন্ত্রীর প্রস্তাব বাকি, চূড়ান্ত হয়নি সিলেটের খাল খননের তালিকা
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তালিকা অনুযায়ী সিলেটের ১৩ উপজেলায় ১১৩টি খাল রয়েছে। কাগজে-কলমে খালের নাম থাকলেও দখল-দূষণ আর ভরাটে বেশিরভাগই নিশ্চিহ্ন। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার এসব খাল খননের উদ্যোগ হাতে নিয়েছে।