জাতীয় সংসদ নির্বাচন

হোম / নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

নির্বাচনী আলোচনায় প্রয়াত আব্দুস সামাদ ও মান্নানের নাম

নির্বাচনী আলোচনায় প্রয়াত আব্দুস সামাদ ও মান্নানের নাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ ও সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নাম নিতে ভুলছেন না প্রার্থীরা। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে বারবার প্রার্থীদের মুখে উচ্চারিত হচ্ছে এ দুই রাজনীতিবিদের নাম।

৮ মার্চ ২০২৬

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ বলেছেন, দেশের ২৯৯টি আসনে ব্যালট পেপার পৌঁছে যাবার মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

৮ মার্চ ২০২৬

সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে সিইসিকে নাছির চৌধুরীর চিঠি

সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে সিইসিকে নাছির চৌধুরীর চিঠি

সুনামগঞ্জের ডেপুটি কমিশনার (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার বিরুদ্ধে নির্বাচনী নিরপেক্ষতা ভঙ্গ করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করার গুরুতর অভিযোগ উঠেছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাকে ‘ফ্যাসিবাদ ও বিশেষ মহলের দোসর’ আখ্যা দিয়ে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।

৮ মার্চ ২০২৬

মৌলভীবাজার-২ আসনের ১০৩ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন

মৌলভীবাজার-২ আসনের ১০৩ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের ১০৩টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে সব ভোটকেন্দ্রে ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

৮ মার্চ ২০২৬

মৌলভীবাজার-৪ আসনের ১৬৩ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন

মৌলভীবাজার-৪ আসনের ১৬৩ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসনের ১৬৩টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একইসঙ্গে নির্বাচনের দিন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং ভোটগ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

৮ মার্চ ২০২৬

নির্বাচনী ঝুঁকি নেই, অস্ত্র ও অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে: র‍্যাব-৯

নির্বাচনী ঝুঁকি নেই, অস্ত্র ও অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে: র‍্যাব-৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেটে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো হুমকি বা ঝুঁকি নেই বলে জানিয়েছেন র‍্যাব-৯। যৌথবাহিনীর অভিযানে ইতোমধ্যে অবৈধ অস্ত্রের প্রায় ৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে।

৮ মার্চ ২০২৬

নিজ আসনে শঙ্কা তুলে ধরে রিটার্নিং কর্মকর্তার কাছে এমরান চৌধুরীর অভিযোগ

নিজ আসনে শঙ্কা তুলে ধরে রিটার্নিং কর্মকর্তার কাছে এমরান চৌধুরীর অভিযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা শঙ্কার কথা উল্লেখ করে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী।

৮ মার্চ ২০২৬

শেষ হলো সিলেটের ১৯ আসনের প্রচারণা, অপেক্ষা ভোটের

শেষ হলো সিলেটের ১৯ আসনের প্রচারণা, অপেক্ষা ভোটের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে। শেষ দিনের কর্মসূচিকে ঘিরে নগর ও উপজেলাগুলো ছিল মিছিল, জনসভা ও স্লোগানে মুখর। উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে নির্বাচনি প্রচারণা; এখন অপেক্ষা ভোটের।

৮ মার্চ ২০২৬
Showing ৭৩ to ৮৪ of ৪৬১ results