গণতান্ত্রিক ছাত্রসংসদ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সুনামগঞ্জ জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাতে কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।