কানাইঘাটের প্রবাসী জাকারিয়া পেলেন সিলেট জেলা প্রশাসনের সম্মাননা
স্বাধীনতা পরবর্তী প্রথমবার ছয়টি ক্যাটাগরিতে মোট ১০৩ জন প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা দিয়েছে সিলেট জেলা প্রশাসন। প্রবাসীদের অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে সিলেট নগরের কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় প্রবাসী সম্মাননা ২০২৫।