ওসমানীনগরে বন্ধুমহলের উদ্যোগে দরিদ্র পরিবারের দিনবদল
ভাঙা ঘরে স্ত্রী-সন্তান নিয়ে চরম দুর্ভোগে দিন কাটাতেন ওসমাননীগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ভূধরপুর গ্রামের নিরারণ। তবে এবার বন্ধুমহলের একটি সুন্দর উদ্যোগে দিনবদল হয়েছে তাঁর। আর্থিক টানা-পোড়েনের সংসারে একটি আধা-পাকা ঘর পেয়ে খুশি তাঁর পুরো পরিবার।