উন্নয়ন বাজেটে সিলেটের প্রকল্প না থাকায় জামায়াতের উদ্বেগ
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৯৮৮ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। কিন্তু বাজেটে সিলেটের কোন প্রকল্প না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। বুধবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।