সিলেট বিভাগে ভোটকেন্দ্র ২৬৪১, অতি গুরুত্বপূর্ণ ৩৬২
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে বিভাগে ৩৬২ ভোট কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তার মধ্যে সিলেট মেট্রোপলিটন এলাকায় ৯৭টি। রোববার (৭ ডিসেম্বর) সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।