চাকসু মামুনের সম্পদ ১ কোটি ২২ লাখ টাকার, ব্যাংক ঋণ ৪৩ কোটি
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ। সিলেটে তিনি ‘চাকসু মামুন’ নামেও বেশ পরিচিত। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি থেকে পদ হারিয়ে বর্তমানে বেশ আলোচিত চাকসু মামুন।