দারিদ্র্যতা বিমোচনে নারীদের ভূমিকা অনস্বীকার্য: সামা হক চৌধুরী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী বলেছেন, ‘দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে নারীদের অবদান এখন আর অবহেলার সুযোগ নেই। পরিবার-সমাজ ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করতে হলে নারীদের সার্বিক বিষয়ে অংশগ্রহণ করতে হবে। নারীরা পিছিয়ে থাকলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।’