মৌলভীবাজারে বিএনপি নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের চারবারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেত্রী রাহেনা বেগম হাসনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি। প্রায় দুই বছর পর দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে পাওয়ায় তিনি পুনরায় দলীয় কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেলেন।