সিলেটের প্রকল্প বিশেষভাবে দেখা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম
সিলেট থেকে যেসব উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে, সেগুলো বিশেষভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সিলেট সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।