সিলেট-৩ আসনে ভোটার বেড়েছে ৪৩ হাজারের বেশি
সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) ভোটার সংখ্যা বেড়েছে ৪৩ হাজারের বেশি। খসড়া ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে এ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ২৯ হাজার ৭৭৪ জন।
সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) ভোটার সংখ্যা বেড়েছে ৪৩ হাজারের বেশি। খসড়া ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে এ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ২৯ হাজার ৭৭৪ জন।
সিলেট-২ আসনে (বিশ্বনাথ ও ওসমানীনগর) ভোটার সংখ্যা বেড়েছে ২০ হাজার ৭ জন। সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, বর্তমানে এ আসনে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ৭৯৯ জন।
সিলেট-১ আসনে (সিটি করপোরেশন ও সদর) ভোটার সংখ্যা বেড়েছে ৪০ হাজারের বেশি। সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, বর্তমানে এ আসনে মোট ভোটার রয়েছেন ৬ লাখ ৭৪ হাজার ১৭১ জন।
নির্বাচনের দীর্ঘ চার বছর পর শপথ নিলেন সিলেটের বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম। বুধবার (২৭ আগস্ট) বিকেল চারটায় জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁকে শপথ পাঠ করান জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
সাড়ে তিন বছর পর আদালতের রায়ে সিলেটের জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন বিএনপি নেতা হাসান আহমদ। পুনর্গণনায় তিনি ৭৮ ভোটে এগিয়ে ছিলেন।
সংসদীয় আসনভিত্তিক জনসংখ্যা ও ভোটার সংখ্যা বিবেচনায় ৩০০ আসনের মধ্যে ৩৯টি আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে সিলেট-১ ও সিলেট-৩ আসনে বড় ধরনের পরিবর্তন আসছে।
'ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রামে দীর্ঘদিন যাবৎ বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে থেকে লড়াই করে আসছে। আন্দোলনে যেভাবে জনগণ আমাদের সাথে ছিলেন, ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও সেভাবেই পাশে থাকবেন।'
আগামী বছরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনিবার্য—তবে কোনো ‘অপরিপক্ক বা প্রহসনের নির্বাচন’ জনগণ আর মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।